1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনন্সিটিটিউটকে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

‘সাম্প্রদায়িকতা ও বাণিজ্যিকরণ থেকে শিক্ষা ও সংস্কৃতি রক্ষা কর’ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের ২৫তম সম্মেলন গতকাল স্বাধীনতার বিজয়স্তম্ভে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সাবেক সভাপতি সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ। শুরুতেই একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে।

সংগঠনের জেলা সভাপতি তপন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রদীপ বর্মন,সাধারণ সম্পাদক লিটন নন্দী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন নেতা পংকোজ সরকার,রবিউল ইসলাম রবি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক পরমানন্দ। বক্তারা বলেন,ভাষা আন্দোলনের অগ্নি গর্ভে জন্ম নেয়া অসাম্প্রদায়িক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এদেশের শিক্ষা ও সংস্কৃতি রক্ষার প্রত্যেকটি আন্দোলনে আজও সমানভাবে নিজেদের নিয়োজিত রেখেছে। বক্তারা বলেন,প্রশ্নপত্র ফাঁস,প্রাউভেট,কোচিং বানিজ্য বন্ধ,পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ ও মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িকতার দর্শনে পাঠ্যপুস্তক প্রণয়ন, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত,কোটা পদ্ধতির সময় উপযোগী সংস্কারসহ গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনন্সিটিটিউটকে কেন্দ্র করে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জোর দাবি জানান। এর আগে উদীচী- দারিয়াপুর শাখার শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করে।

পরে কাউন্সিল অধিবেশনে পংকোজ সরকারকে সভাপতি,ওয়ারেস সরকারকে সাধারণ সম্পাদক ও রবিউল ইসলাম রবিকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft