শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গাইবান্ধায় বাম জোটের ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

চার দফা দাবি আদায়ে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১০ সেপ্টেম্বর সোমবার সকালে এ কর্মসূচী পালন করে গাইবান্ধা জেলা বাম গণতান্ত্রিক জোট।

নির্বাচনের আগে তফসিল ঘোষণার পূর্বে সরকারকে পদত্যাগ করে সবদলের মতামতের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার গঠন, সংসদ ভেংগে দেয়া, জনগনের আস্থাহীন বর্তমান নির্বাচন কমিশনের পূর্নগঠন, সংখ্যানুপাতিক ব্যবস্থা প্রবর্তনসহ টাকার খেলা পেশীশক্তি নির্ভর বিদ্যমান গোটা নির্বাচনী ব্যবস্থার আমুল পরিবর্তনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের ১নং ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি ও জোটের জেলা সমন্বয়ক মিহির ঘোষ, বাসদ মার্কবাদী জেলা সমন্বয়ক আহসানুল হাবীব সাঈদ, মনজুর আলম মিঠু ও জেলা বাসদ সমন্বয়কক গোলাম রব্বানী।

সমাবেশে বক্তারা বলেন, উল্লেখিত দাবি মেনে সরকারকে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। তা না হলে বাম গণতান্ত্রিক জোট দেশের সব শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে সরকারবিরোধী গণআন্দোলন গড়ে তুলবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft