1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় আদিবাসী যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

গাইবান্ধায় আদিবাসী যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

‘অধিকার ও সংস্কৃৃতি রক্ষায়, আদিবাসী-বাঙালি যুব মিলি একতায়’ এই স্লোগান নিয়ে আদিবাসী যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব আজ ৩ সেপ্টেম্বর সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনডিপি-হিউম্যান রাইটস্ প্রোগ্রামের সহযোগিতায় মিলনমেলা উদ্যাপন কমিটি ও অবলন্বন এই মেলার আয়োজন করে।

প্রিসিলা মুর্মুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট সুলতানা কামাল। আলোচনা করেন, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সাদুল্যাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, আদিবাসী নেতা গৌড় চন্দ্র পাহাড়ী, অবলন্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী যুব মিলনমেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব মাইকেল মার্ডি, সারা মার্ডি প্রমূখ।

পরে অনুষ্ঠানস্থলেই প্রধানমন্ত্রী বরাবরে আদিবাসী জনগোষ্ঠির অধিকার আদায়ের জন্য ১৫দফা দাবি সম্বলিত ‘স্মারকলিপি’ জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।

এসময় সুলতানা কামাল তার আলোচনা বলেন, ‘সকল বৈষম্য মানুষের সৃষ্টি, প্রকৃতি বা সৃষ্টিকর্তা বৈষম্য তৈরি করেনি। আমরা মানুষের তৈরি বৈষম্য দুর করতে চাই। এজন্য সকল ধর্ম, বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে হবে।’

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বলেন, ‘আদিবাসীদের শিক্ষা ও সংস্কৃতি রক্ষায় আমরা সর্বাত্বক সহযোগিতা করার চেষ্টা করছি।’

মেলায় আদিবাসী নেতারা বলেন, তাদের কৃষ্টি ও ঐতিহ্য, সামাজিক রীতিনীতি ও আচার-অনুষ্ঠান ক্রমশ: হারিয়ে যাচ্ছে। এই জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান তো নেইই, এমনকি তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানাদি সম্পাদনের জন্য কোন মিলনায়তন বা মিলন স্থান আজও প্রতিষ্ঠিত হয়নি বরং সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃষ্টি সংরক্ষণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে এক ধরনের উদাসীনতা বিদ্যমান। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আদিবাসী যুবাদের আকাঙ্খার প্রতিফলন ঘটানোর লক্ষে আজকের এই যুব মিলনমেলার আয়োজন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft