1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

খুলনা-৪ আসনের উপনির্বাচনে আ.লীগের মুর্শেদী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

খুলনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের আবদুস সালাম মুর্শেদীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রূপসা, তেরখাদা ও দিঘলিয়া নিয়ে গঠিত এই আসনের উপনির্বাচনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত করা হয়।

এর আগে রবিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে অন্য কোন প্রার্থী মনোনয়ন জমা দেয়নি। ফলে খুলনা-৪ আসনে সালাম মুর্শেদীর সংসদ সদস্য হওয়া আগেই এক প্রকার নিশ্চিত হয়ে যায়।

নির্বাচন কমিশন সূত্রে জানায় তফসিল অনুযায়ী ২৮ আগস্ট ছিল মনোনয়ন বাছাই ও ৪ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

অন্য কোনো প্রার্থী না থাকায় আজ এই আসনের ফলাফল ঘোষণা করা হয়।

জানা যায়, রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সালাম মুর্শেদী ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নগর জাপার সদস্য ও খানজাহান আলী থানা শাখার সভাপতি এসএম আনিসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেজর (অব:) ডা: শেখ হাবিবুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন। কিন্তু নির্ধারিত দিনে এসএম আনিসুর রহমান এবং ডা: শেখ হাবিবুর রহমান তাদের মনোনয়নপত্র জমা দেননি।

সালাম মুর্শেদীকে এমপি নির্বাচিত ঘোষণার পর তিনি বলেন, আমি খুলনার সিনিয়র ও তৃণমূল নেতাদের নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাবো। আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারো মনোনয়ন দিলে আমি কাজের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনবো।

উল্লেখ্য, গত ২৬ জুলাই খুলনা-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!