1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

খালেদা জিয়ার আইনজীবীদের বিরুদ্ধে মামলা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার তিন আইনজীবীসহ ৬১ জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। ককটেল বিস্ফোরণের অভিযোগে মঙ্গলবার মামলাটি করা হয়। মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম।

শুক্রবার সকালে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘খালেদা জিয়াকে আইনি সহায়তায় বাধা দিতে আইনজীবীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। আমরা মনে করি, মামলার মাধ্যমে আইনজীবীদের সরাসরি হুমকি দেওয়া হচ্ছে।’

তিন আইনজীবী হলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও অ্যাডভোকেট আবদুর রেজাক খান।

শুক্রবার ১২টার দিকে পল্টন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সুলতানা জানান, তিন আইনজীবীসহ ৬১ জনের বিরুদ্ধে বোমা বিস্ফোরণের অভিযোগে মামলা করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১১ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে আসামিরা পুলিশের কর্তব্যকাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। ওই দিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিলের আয়োজন করেছিল বিএনপি।

মামলার এজাহারে আরো বলা হয়েছে, কর্মসূচি পালনের সময় পুলিশ যান চলাচল করতে চাইলে বিএনপির এসব আইনজীবী এবং অন্য নেতাকর্মীরা পুলিশের কর্তব্যকাজে বাধা দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft