1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

কয়েক মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনার অঙ্গীকার ট্রাম্পের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যের জন্যে ‘অত্যন্ত নিরপেক্ষ’ একটি শান্তি পরিকল্পনা উপহার দেয়ার অঙ্গীকার করেছেন। এক্ষেত্রে তিনি দ্বি-রাষ্ট্র সমাধান নীতি সমর্থন করেন এবং জোরদিয়ে বলেন. ইসরাইলের প্রতি তার অবিচল সমর্থন সত্ত্বেও ফিলিস্তিনিরা আলোচনায় ফিরে আসবে। খবর এএফপি’র

নিউইয়র্কে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বুধবার বৈঠককালে ট্রাম্প বলেন, তার একটি স্বপ্ন এ সংঘাতকে শান্তিপূর্ণ সমাধানের দিকে নিয়ে যাওয়া। আর এ কাজ করতে তার পূর্বসূরিরা বারবার ব্যর্থ হয়েছে।

আলাপকালে ট্রাম্প বলেন, তিনি আশা করেন দশকের পর দশক ধরে চলা এ সংঘাতের চূড়ান্ত নিরসনের ক্ষেত্রে ইসরাইলকে ছাড় দিতে হবে। এদিকে ফিলিস্তিনিরা বলছে, মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার প্রশাসনের নীতি শান্তির প্রত্যাশাকে নস্যাৎ করে দিচ্ছে।

ট্রাম্পের জামাই এবং হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার এক বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এ ব্যাপারে তিনি প্রস্তাব দেবেন বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনা উপস্থাপনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আগামী দুই থেকে তিন-চার মাসের মধ্যেই এটা উপস্থাপন করা হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত করে ট্রাম্প এই প্রথমবারের মতো স্পষ্টভাবে দ্বি-রাষ্ট্র সমাধান নীতির প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘আমি মনেকরি এটা হবে আমার জন্য সর্বোত্তম কাজ।’

ট্রাম্প আরো বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি এ ব্যাপারে একটা কিছু করতে হবে। এটা আমার একটি স্বপ্ন। আমার প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই আমি এটা করতে চাই।’

পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ কাজে নিয়োজিত জারেড ইসরাইলকে পছন্দ করলেও তিনি ফিলিস্তিনের ব্যাপারেও অনেক নিরপেক্ষ।

তিনি বলেন, ‘আমি মনেকরি এক্ষেত্রে দ্বি-রাষ্ট্র সমাধান অনেক উত্তম হবে। তবে তারা এক রাষ্ট্রের বা দ্বি-রাষ্ট্রের ভিত্তিতে যেভাবেই সমাধান চাইবে আমি তাতেই রাজি।’

উল্লেখ্য,ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার ট্রাম্পের যুগান্তকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত বছর ট্রাম্পের প্রশাসনের সাথে ফিলিস্তিনের চুক্তি ভেঙ্গে যাওয়ায় মধ্যপ্রাচ্য শান্তি প্রচেষ্টা কার্যত অচল হয়ে পড়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft