মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

কোনো চাপের কাছেই নতিস্বীকার নয়: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠানকে বিপুল অর্থের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি, কোনো চাপের কাছেই নতিস্বীকার নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ১০ বছর পূর্তিতে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগকে চাপে রাখার জন্য যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করা হয়েছে। কিন্তু আমাদের শেকড় দুর্বল নয়। আমাদের শেকড় বাংলাদেশের মাটি ও মানুষের বহু গভীরে। অন্য কারোর চাপে আমরা নতি স্বীকার করবো না, আমরা নতি স্বীকার করবো বাংলাদেশের মানুষের কাছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আর আন্দোলন করতে পারে না। তাদের এখন নালিশই পুঁজি। তাই জাতিসংঘে বিএনপি নালিশ করতে গেছে। তবে যার সঙ্গে বৈঠক করতে গেছে তিনি (জাতিসংঘের মহাসচিব) এখন ঘানায়।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নামে নালিশ করতে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। চুক্তি অনুযায়ী নিয়োগ দেওয়া ‘ব্লু স্টার স্ট্র্যাটেজিক’কে আগস্ট মাসে ২০ হাজার ডলার এবং বছরের বাকি মাসগুলোয় ৩৫ হাজার ডলার করে দিতে হবে। বিএনপি এতো টাকা কোথায় থেকে পেলো। নিশ্চয় লন্ডন থেকে এসেছে। লন্ডন মানে আপনারা বুঝতেই পারছেন ওখানে কে থাকে।’

হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালে রাজনীতি করবেন না, হাসপাতালের বাইরে রাজনীতি করতে হবে। শুধু ভালো রেজাল্ট করলে হবে না, রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অনেক ডাক্তার গ্রামে থাকতে চান না, এই প্রবণতা বন্ধ করতে হবে।

এসময় হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft