1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান

কক্সবাজারের অস্ত্র তৈরির কারখানার সন্ধান, ১১ অস্ত্রসহ আটক ১

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে, এসময় ১১টি অস্ত্রসহ একজনকে আটক করেছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

রবিবার বিকেলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, শনিবার রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া যায়।

এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার ছাড়াও তৈরির সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। আটকরা হলেন লারমারছড়া এলাকার মৃত বদরুদোজ্জজার ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ (৩৮) ও এনামুল হকের ছেলে মো. আব্দুল হাকিম (৩২)। এরা দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

পাশাপাশি অবস্থিত কারখানা দুইটি থেকে দেশীয় তৈরি ১২টি লম্বা বন্দুক (এসওবিএল), একটি কাটা বন্দুক (ডিবিবিএল), সাতটি ওয়ান শুটারগান ও ২৪ রাউন্ড গুলিসহ অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম পাওয়া গেছে বলে জানান তিনি।

মেজর মেহেদী বলেন, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে কালারমারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় দুইটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

অভিযান টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। এসময় আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানান তিনি। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft