1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

এবার জাকারবার্গের ফেসবুক পেজ ডিলিট করার হুমকি!

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক

এবার জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফেসবুক পেজ ডিলিট করার হুমকি দিল এক হ্যাকার।

কেমব্রিজ অ্যানালিটিকা কাণ্ড অন্যদিকে, মার্কিন নির্বাচনকে রাশিয়ান সরকারের প্রভাবিত করার অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে। তাছাড়াও সম্প্রতি ফেসবুকের নেটওয়ার্কে হামলা চালিয়ে প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে সাইবার দুর্বৃত্তরা।

এসব ঘটনার পর ফেসবুকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে বেশ অস্বস্তিতে ব্যবহারকারীরা। এর মধ্যেই এবার হুমকি দেয়া হলো স্বয়ং প্রতিষ্ঠাতাকেই।

তাইওয়ানের বছর ২৪ এর ওই হ্যাকারের দাবি তিনি হ্যাক করবেন খোদ ফেসবুক সিইও মার্ক জাকারবার্গের অ্যাকাউন্ট। শুধু হ্যাক করাই নয়, হ্যাক করে নিজের ঘরে বসে জাকারবার্গের ফেসবুক অ্যাকাউন্টটি নাকি ডিলিটও করে দেবেন ওই চ্যাং চি ইয়ান। আর এই পুরো কাজটিই নাকি তিনি লাইভ সম্প্রচার করবেন তিনি।

ওই যুবক পেশায় সফটওয়্যার ডেভেলপার এবং স্বীকৃত হ্যাকার। অর্থের বিনিময়ে হ্যাকিং করে থাকেন তিনি। ফেসবুক মালিকের অ্যাকাউন্টটিও তিনি টাকার জন্য হ্যাক করছেন। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, “রোজ রোজ এক কাজ করে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এবার এমন কিছু করতে চাই যাতে সহজেই টাকা কামানো যায়।”

ফেসবুক পেজে প্রায় ২৬ হাজার ফলোয়ারও আছে তার। আজ রোববার তাইওয়ানের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬ টার দিকে তিনি ফেসবুক লাইভে আসবেন। এবং লাইভে এসেই খোদ জাকারবার্গের অ্যাকাউন্টটি হ্যাক এবং ডিলিট করে দেখাবেন। চ্যাঙের এই হুমকি নিয়ে অবশ্য ফেসবুকের তরফে এখনও কোনও উত্তর আসেনি। ফেসবুক কর্তৃপক্ষ এই হুমকিকে পাত্তা দিতে চাইছে না। এমনিতেই একাধিক নিরাপত্তা ইস্যুতে জর্জরিত ফেসবুক। এর মধ্যে যদি সত্যিই ওই যুবক জাকারবার্গের অ্যাকাউন্টটি হ্যাক করে ফেলেন তাহলে ফেসবুকের জন্য তা বড় ধাক্কা হতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft