1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এটি যেমন আধুনিক তেমন বাস্তবসম্মত: সুরেশ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

এটি যেমন আধুনিক তেমন বাস্তবসম্মত: সুরেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে। ভারত-বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের আলোচনায় এ বিষয়ে সম্মতির কথা জানিয়েছে দুই দেশ।

বুধবার বেলা ১১টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠকে বাণিজ্য তোফায়েল আহমেদ, সফররত ভারতীয় বাণিজ্য, শিল্প ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভুসহ দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর পর এক যৌথ সংবাদ সম্মেলনে সুরেশ প্রভু বলেন, চুক্তি সইয়ের লক্ষ্যে যার যার অবস্থান থেকে কাজ করা হবে। এটি যেমন আধুনিক তেমন বাস্তবসম্মত।

বিএসটিআই সনদ নিয়ে ভারত আর আপত্তি তুলবে না বলেও বৈঠকে নিশ্চিত করেন সুরেশ প্রভু। ২৭টি পণ্যে বিএসটিআইয়ের সনদ গ্রহণ করতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু ২১টি গ্রহণ করা হয়েছিল। নতুন করে আরও ছয়টি পণ্যের সনদ গ্রহণ করবে ভারত।

এ সময় বাণিজ্য ঘাটতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি এন্টি ডাম্পিং শুল্কসংক্রান্ত সমস্যা নিরসনের আশ্বাস দিয়ে শিগগিরই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েক বছরের মধ্যে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। তখন দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বাড়াতে নতুন দ্বিপক্ষীয় চুক্তির প্রয়োজন হবে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft