1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন -বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন -বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। দেশের এই অভুতপূর্ব উন্নয়ন বিশ্ববাসির কাছে প্রশংসিত হয়েছে এবং বাংলাদেশ একটি উন্নয়নের মডেল হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি লাভ করেছে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়নের অগ্রযাত্রায় ঈর্শ্বানিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত থেকে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্ট চালিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সকল অশুভ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

আজ ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি ও সাফল্য প্রচারের লক্ষে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

তিনি আরো বলেন, তৃণমুল পর্যায়ে সদস্য নবায়ন, সদস্য সংগ্রহ করে সাঘাটা-ফুলছড়ির ৮০ ভাগ মানুষকে স্বাধীনতার পক্ষের শক্তিকে আ’লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

হাট ভরতখালী মাদ্রাসা মাঠে মুক্তিনগর ইউনিয়ন আ’লীগ সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আ’লীগের সভাপতি ওয়ারেছ আলী প্রধান, সাধারন সম্পাদক এ্যাড. সামশিল আরেফিন টিটু, অত্র ইউনিয়নের চেয়ারম্যান্যান আরশাদ আজিজ রোকন।

অন্যান্যেদের মাঝে বক্তব্য রাখেন আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার নুরুন্নবী প্রধান,মোসলেম উদ্দিন বাবলু,লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু, মাহাবুবর রহমান, রোস্তম আলী আকন্দ, আব্দুল ওয়ারেছ প্রধান, খায়রুল বাশার, খন্দকার ইকবাল হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft