শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ইয়েমেন যুদ্ধ নিয়ে মন্তব্য করায় দেশে ফিরছেন না সৌদি প্রিন্স (ভিডিও)

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেন যুদ্ধ নিয়ে মন্তব্য করায় দেশে ফিরছেন না সৌদি প্রিন্স আহমদ তিনি বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজের ভাই এবং ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের চাচা। প্রয়াত বাদশা আব্দুল্লাহর শাসনামলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন আহমদ।

ব্রিটেনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে।

সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশা আব্দুল আজিজের যে কয়জন ছেলে এখন বেঁচে আছেন আহমদ বিন আব্দুল আজিজ তার মধ্যে অন্যতম। ঘটনা চক্রে এর আগে দুই বার ক্রাউন প্রিন্সও ছিলেন তিনি। কিন্তু তাকে ডিঙিয়ে নিজের ছেলেকে ক্রাউন প্রিন্স মনোনীত করেন ক্ষমতাসীন বাদশা সালমান। যার বিরোধিতাও করেছিলেন প্রিন্স আহমদ।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লন্ডনে আহমদের বাসভবনের বাইরে ইয়েমেন যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করেন বেশ কিছু ইয়েমেনি ও বাহরাইনি। তারা সৌদি রাজপরিবারের পতন চেয়ে স্লোগান দিচ্ছিলেন। এ সময় প্রিন্স আহমদ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, ইয়েমেন যুদ্ধের জন্য পুরো সৌদি রাজপরিবার দায়ী নয়।

তিনি বলেন, ‘নির্দিষ্ট কিছু লোক এর জন্য (ইয়েমেন যুদ্ধ) দায়ী। পুরো রাজপরিবারকে দায়ী করবেন না।’

এ সময় জিজ্ঞেস করা হয়, নির্দিষ্ট লোক কারা? এর জবাবে প্রিন্স আহমেদ বলেন, ‘বর্তমান বাদশা ও তার ‘আপাতত’ উত্তরাধিকারী।’

আহমদ ওই সময় আরো বলেন, ‘আমাদের প্রত্যাশা, ইয়েমেন কিংবা অন্যত্র আজকেই- আগামীকাল হওয়ার আগেই- যুদ্ধ শেষ হবে।’

আহমদের ওই বক্তব্য সঙ্গে সঙ্গে অনলাইনে ভাইরাল হয়ে যায়। এর কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি সরকার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রজ্ঞাপন জারি করে বলে, প্রিন্স আহমদের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। প্রিন্স আহমদ এমন কথা বলতে পারেন না, কারণ তিনিও রাজপরিবারের তথা ক্ষমতাসীনদের (সরকার) অংশ।

মিডেল ইস্ট আই তাদের সূত্রের বরাত দিয়ে বলেছে, আহমদ তার আসল বক্তব্যের ওপর দৃঢ় আছেন। বরং সৌদি সরকার তাকে উদ্ধৃত করে যে বক্তব্য প্রচার করেছে তা মিথ্যা।

আলজাজিরা বলছে, প্রকাশ্যে রাজপরিবারের বিরোধিতা করার ঘটনা খুবই বিরল। কারণ সৌদি আরবে রাজপরিবারের সমালোচনাকারীদের দীর্ঘদিনের কারাদণ্ড, শারীরিক শাস্তি ও ব্যাপক জরিমানা করা হয়।

মিডেল ইস্ট আই তাদের প্রতিবেদনে বলেছে, এই প্রথম প্রিন্স র‌্যাঙ্কের কোনো সদস্য ও সিনিয়র ব্যক্তি সৌদি রাজপরিবারের বিরুদ্ধে মুখ খুললেন।

ভিডিও লিংক…

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft