1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইভিএম কিনতে ৪ হাজার কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

ইভিএম কিনতে ৪ হাজার কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

নির্বাচন সামনে রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনাসহ ১২ হাজার ৫৪৪ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ইভিএম প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।

সভাশেষে সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা বলেন, দেড় লাখ ইভিএম কেনা প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকা। শুধু দেড় লাখ ইভিএম, সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কেনার জন্য ৩ হাজার ৫১৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ফলে প্রতি ইউনিট ইভিএমের দাম পড়ছে প্রায় দুই লাখ টাকা।

প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ চলতি সময় থেকে জুন ২০২৩ সাল পর্যন্ত।

মন্ত্রী জানান, একনেক সভায় পাশ হওয়া ১৪টি প্রকল্পের মধ্যে আছে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণসহ ভোট স্বচ্ছ করতে দেড়লাখ ইলেকট্রনিং ভোটিং মেশিন কেনার প্রকল্প। এ সংক্রান্ত প্রস্তাব প্রথম পরিকল্পনা কমিশনে আসে ১৬ আগস্ট।

এরপর গত একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে যাচাই-বাছাই শেষে ইভিএম কেনার প্রকল্প আজকে পাস হওয়ার আভাস দিয়েছিলেন পরিকল্পনা মন্ত্রী।

এছাড়াও ঢাকা-শিলিগুড়ি রেল যোগাযোগের জন্য চিলাহাটি সীমান্ত পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণের প্রকল্প পাস হয়েছে আজকের একনেক সভায়।

এদিকে, গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি’র প্রবৃদ্ধি হয়েছে রেকর্ড ৭ দশমিক আট ছয় শতাংশ, যা প্রাথমিক হিসাবে ছিল ৭.৬৫ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের ঘর অতিক্রম করে। এর পর গত দুই অর্থবছর ধরেই প্রবৃদ্ধির হার ৭ শতাংশের ওপরে রয়েছে।সূত্র-

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft