1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইদলিব অভিযান হচ্ছে না, বাফার জোন প্রতিষ্ঠা করবে তুরস্ক ও রাশিয়া - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ইদলিব অভিযান হচ্ছে না, বাফার জোন প্রতিষ্ঠা করবে তুরস্ক ও রাশিয়া

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার ইদলিব প্রদেশে একটি বেসামরিক বাফার জোন তৈরি করতে সম্মত হয়েছে রাশিয়া ও তুরস্ক। বেসামরিক বাফার জোন ১৫ থেকে ২০ কিলোমিটার বিস্তৃত হবে। আগামী ১৫ অক্টোবরের আগে এটি কার্যকর করা হবে।

সোমবার রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলবর্তী সোচি শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেব তাইয়্যেব এরদোগানের মধ্যে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া এবং তুরস্কের সৈন্যরা বাফার জোনে টহল দেবে।

রাশিয়া ও তুরস্কের মধ্যকার এই চুক্তি অনুসারে ইদলিবের বাফার জোন থেকে সমস্ত ভারী অস্ত্র প্রত্যাহার করা হবে এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত জাবহাত ফতেহ আশ-শামের সন্ত্রাসীদেরকে তুরস্ক সরিয়ে নেবে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইদলিবে কোনো সেনা অভিযানে অংশ নেবে না তার দেশ। সিরিয়ার সরকার সামিরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে কিনা -এমন এক প্রশ্নের জবাবে শোইগু বলেন, বিষয়টি নিয়ে তুরস্ক ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়েছে। গত কিছুদিন ধরে সিরিয়ার সেনা ও মিত্র যোদ্ধারা ইদলিব অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছিলো।

সূত্র: পার্স টুডে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft