1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আমি চাই দর্শক ভালো সিনেমা উপভোগ করুক: শাকিব খান - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

আমি চাই দর্শক ভালো সিনেমা উপভোগ করুক: শাকিব খান

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

দ্রুতই সেন্সর বোর্ডে জমা পড়তে যাচ্ছে বাংলাদেশের সুপার স্টার শাকিব খান অভিনীত কলকাতার চলচ্চিত্র ‘নাকাব’। ২৩ সেপ্টেম্বর রোববার ছবিটি বাংলাদেশে আমদানির অনুমতি পায় তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে। ভারতে ছবিটি মুক্তি পেয়েছে গত ২১ সেপ্টেম্বর শুক্রবার। একই দিন বাংলাদেশেও ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও মন্ত্রণালয়ের সবুজসংকেত না থাকায় তা মুক্তি দেওয়া যায়নি।

এ বিষয়ে সুপার স্টার শাকিব খান বলেন, ‘আমি বুঝি না, আমার ছবি মুক্তি পাওয়া নিয়ে এত সমস্যা কিসের। যেখানে প্রায় প্রতি সপ্তাহেই কলকাতার অন্য শিল্পীদের ছবি আমাদের সিনেমা হলে মুক্তি পাচ্ছে, সেখানে আমার অভিনীত চলচ্চিত্র মুক্তি দিতে এত সমস্যা কেন?’

শাকিব আরো বলেন, ‘আমি চাই দর্শক ভালো সিনেমা উপভোগ করুক। যে কারণে আমি কলকাতা ও বাংলাদেশে একই সঙ্গে কাজ করে যাচ্ছি। ভালো একটি ছবি দেখে যেমন দর্শক তুষ্ট হয়, তেমনি সিনেমা হলের মালিকরাও অর্থনৈতিকভাবে লাভবান হন। সিনেমা এবং সিনেমা হল টিকাতে গেলে আমাদের ভালো ছবি উপহার দিতে হবে। এর কোনো বিকল্প নেই।’

বাংলাদেশের চলচ্চিত্র ‘পাষাণ’-এর বিনিময়ে বাংলাদেশে আসছে ‘নাকাব’। ছবিটি ২৮ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টমিডিয়া।

প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘আমরা এরই মধ্যে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। এখন সেন্সরে জমা দেবো। এরই মধ্যে আমরা ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। ২৮ সেপ্টেম্বর ছবিটি মুক্তির জন্য নির্ধারণ করেছি। বেশ কিছুদিন ধরেই সিনেমা হল মালিকরা ছবিটির জন্য অপেক্ষা করছিলেন। কারণ ঈদের পর তেমন কোনো ছবি মুক্তি না পাওয়ায় সিনেমা হলগুলোতে দর্শকশূন্যতা দেখা দিয়েছে।’

গত শুক্রবার ছবিটি ভারতে শতাধিক সিনেমা হলে মুক্তি পায়। ‘নাকাব’ ছবিটি প্রযোজনা করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ‘নাকাব’-এর মাধ্যমে প্রথমবার এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন বাংলাদেশের শাকিব খান। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। রাজীব বিশ্বাস পরিচালিত ‘নাকাব’-এ শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!