1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আমরা ৩০০ আসনেই নির্বাচন করব: এরশাদ - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

আমরা ৩০০ আসনেই নির্বাচন করব: এরশাদ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

‘খুন-গুম আর রক্তে দেশ আজ ভালো নেই। প্রমাণ হয়েছে শুধু জাতীয় পার্টি ছাড়া কেউ এ দেশে সুশাসন দিতে পারে না। আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত, আমরা ৩০০ আসনেই নির্বাচন করব’ বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-১৭ সংসদীয় আসনের শাহজাদপুর, কড়াইল বস্তি ও মহাখালী কাঁচাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ কথা বলেন সাবেক এ রাষ্ট্রপতি। বেলা ১১টায় বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে গাড়িবহর নিয়ে বের হয়ে পল্লীবন্ধু এরশাদ গুলশানের শাহজাদপুর ঝিলপাড়ে এক জনসভায় বক্তৃতা করেন। এর পর কড়াইল বস্তিসংলগ্ন আনসার ক্যাম্প মাঠে এবং মহাখালীর কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করেন তিনি।

এসময় বক্তৃতা করেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী, সুনীল শুভরায়, মেজর (অব.) খালেদ আখতার, সফিকুল ইসলাম সেন্টু, আমির হোসেন ভূঁইয়া এমপি।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, খুন-গুম আর রক্তে দেশ আজ ভালো নেই। শান্তির বাংলাদেশ এভাবে চলতে পারে না। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষ বাঁচতে চায়। আমরা মানুষকে বাঁচাতে পথে নেমেছি। আমরা দেশের মানুষকে শান্তি দেব- মুক্তি দেব।

বক্তৃতাকালে হুসেইন মুহম্মদ এরশাদ আরো বলেন, আমি যখন ক্ষমতা ছেড়েছি, তখন চালের দাম ১০ টাকা কেজি ছিল। নিত্যপণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল। তিনি বলেন, মধ্যম আয়ের দেশ ঘোষণায় যারা উল্লসিত, তারা গ্রামের খবর জানেন না। মানুষের কষ্টের খোঁজ রাখেন না। সবাই ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যস্ত, মানুষের কষ্টের খোঁজ রাখার সময় নেই কারো।

তিনি বলেন, খবরের কাগজ খুললেই শুধু মানুষ খুন আর রক্তের খবর; ইচ্ছে করলেই এ খুন বন্ধ করা যায়। কিন্তু কারো খেয়াল নেই, কারো ইচ্ছে নেই হত্যাযজ্ঞ বন্ধ করতে।

এরশাদ বলেন, ঢাকা-১৭ আসনের এমপি থাকাকালে এ এলাকায় পানির কষ্ট দূর করতে ১৪টি পানির পাম্প বসিয়েছিলাম। আমরা রাস্তাঘাট করেছি, মানুষের জীবনমানের উন্নয়ন করেছি।

তিনি বলেন, আবারও সুযোগ দিন, মানুষের কল্যাণে কাজ করতে এখনও বেঁচে আছি। মানুষের দোয়ায় আল্লাহ বাঁচিয়ে রেখেছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য।

তিনি আরও বলেন, লাঙ্গলে ভোট দিবেন, আমরা মানুষের জীবনের নিরাপত্তা দেব। আমাদের চেয়ে কেউ বেশি উন্নয়ন করতে পারেননি, কেউ পারবেও না।

এ সময় আগামী নির্বাচনে ঢাকা-১৭ আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে সাধারণ মানুষের সমর্থন কামনা করলে উপস্থিত জনতা হাত তুলে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে সমর্থন জানান।

এ সময় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, রাজনীতির জীবন্ত কিংবদন্তি হুসেইন মুহম্মদ এরশাদ এ দেশের মানুষের পরীক্ষিত বন্ধু। তিনি দেশে সুশাসন, কল্যাণ, উন্নয়ন ও জীবনের নিরাপত্তা দিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি সব সেক্টরে ব্যর্থ হয়েছে; অথচ হুসেইন মুহম্মদ এরশাদ সফল ছিলেন। রুহুল আমীন হাওলাদার ঢাকা-১৭ আসনে হুসেইন মুহম্মদ এরশাদকে নির্বাচিত করতে সাধারণ মানুষের কাছে ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা নুরুল ইসলাম নুরু, সুলতান আহমেদ সেলিম, হেলালউদ্দিন, আবুল খায়ের, নুরুল ইসলাম, আবদুল আজিজ, আলাউদ্দিন মৃধা প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft