1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতমজুর সমিতির নেতা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল গাইবান্ধায় সর্বদলীয় হ্যাঁ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত সাদুল্লাপুরে জামায়াতের জনসভা ও গণমিছিল উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

আফগানিস্তানের শিয়া অধ্যুষিত এলাকায় জোড়া বোমা হামলায় নিহত ২০

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত এলাকার একটি স্পোর্টস ক্লাবের ভেতর জোড়া বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও প্রায় ৭০ ব্যক্তি আহত হয়েছেন। বুধবার বিকেলে এ হামলা চালায় উগ্র সন্ত্রাসীরা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, বোমা হামলাটি চালানো হয় কাবুলের পশ্চিমাঞ্চলীয় দাশতে বারচি এলাকার একটি স্পোর্টস ক্লাবে। এই এলাকায় হাজারা শিয়া মুসলিমরা বসবাস করেন এবং অতীতেও এখানে বহুবার বোমা হামলা হয়েছে।

ক্লাবের প্রবেশপথে দাঁড়িয়ে থাকা একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এক ব্যক্তি ক্লাবের নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করার পর ভেতরে প্রবেশ করেই নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম বোমা বিস্ফোরিত হওয়ার কয়েক মিনিট পর যখন লোকজন হতাহতদের উদ্ধার করতে এগিয়ে আসে তখন সেখানে আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তোলু টিভি তাদের ওয়েবসাইটি নিহত দুই সাংবাদিকের ছবি প্রকাশ করেছে

প্রথম বিস্ফোরণের খবর সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছুটে যাওয়া দু’জন সাংবাদিক নিহত ও অপর চার সাংবাদিক আহত হন। নিহত দুই সাংবাদিক আফগান বেসরকারি টিভি চ্যানেল ‘তোলু’তে কাজ করতেন। মোটর সাইকেল আরোহী এক ব্যক্তি দ্বিতীয় বোমা হামলাটি চালায় বলে পুলিশ জানিয়েছে।

কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এর আগে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস শিয়াদের বিরুদ্ধে এ ধরনের হামলা চালিয়েছে। গতমাসের মাঝামাঝি সময়ে কাবুলের একই এলাকার একটি শিক্ষা কেন্দ্রের সামনে ভয়াবহ বোমা হামলায় ৫০ শিয়া মুসলামন নিহত হন।

সূত্র: পার্স টুডে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft