
রংপুরের পীরগঞ্জে জাতীয় পার্টির আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পীরগঞ্জ-৬ আসনের জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুর আলম মিয়া (যাদু) নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাতে পীরগঞ্জ বাস স্টান্ড এরশাদ ভবন দলীয় কার্যালয় অনুষ্ঠিত উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী নুর আলম মিয়া (যাদু), অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সহ-সভাপতি সুলতান আহম্মেদ সোনা, আবেদ আলী প্রধান, আইয়ুব আলী সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম, বড়দরগাহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল জলিল সরকার, চৈত্রকোল সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, পাঁচগাছী জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, শ্রমিক নেতা আব্দুল লতিফ, শুকুর আলী, স্বেচ্ছা সেবক পার্টির সদস্য আলহাজ্ব নেদু মেম্বর, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মাসুদ রানা, মদনখালী ছাত্র সমাজের সভাপতি আবুল বাশার প্রমুখ। বক্তাগণ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এর মনোনিত প্রার্থী নুর আলম মিয়া (যাদু) কে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান। প্রতিটি ইউনিয়নের জাতীয় পার্টির নির্বাচনী জনসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে গতকাল সোমবার পল্লী বন্ধু এরশাদের সালাম নিন, জাতীয় পার্টিতে যোগদিন। এবং লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচার-প্রচারনা চলছে।