1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

‘আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি আমি তবুও এই বুকে অনেক ব্যথা’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি আমি, কিন্তু সুবিচার পাইনি। ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাকে আবার জেলে পাঠিয়েছে। পাঁচ কোটি টাকা জরিমানা করেছিল। তাই বলছি, আমাদের বন্ধু জনগণ। আমাদের বন্ধু এরা নয়। বুধবার বিকেলে রাজধানীতে দলের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘আমি যখন জেলখানায়, নির্বাচন হলো। বিএনপি পেল ১১৬টি আসন, আমরা পেলাম ৩৩টি, জামায়াতে ইসলামীর ছিল ৩টি আসন। আমি সমর্থন দিলে বিএনপি আবার ক্ষমতায় আসতে পারে। আমার কাছে মধ্যরাতে বার্তা পাঠানো হলো, আপনি আমাদের সমর্থন করেন, যা–ই চাইবেন, তা দেব। আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন না।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘তাদের অনুরোধ আমি রাখিনি। আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি আমি, কিন্তু সুবিচার পাইনি। ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাকে আবার জেলে পাঠিয়েছে। পাঁচ কোটি টাকা জরিমানা করেছিল। তাই বলছি, আমাদের বন্ধু জনগণ। আমাদের বন্ধু এরা নয়।’

জাপার চেয়ারম্যান দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের বন্ধু জনগণ, কৃষক-শ্রমিক ও মজদুর। নব্য ধনীদের কথা ভুলে যাও। যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের কথা ভুলে যাও। যারা ব্যাংক লুট করেছে, মানুষ খুন করেছে, তাদের কথা ভুলে যাও। অনেক ব্যথা বুকে। আমি শৃঙ্খলিত রাজনীতিবিদ। এখনো মুক্ত নই। এখন মনে হয় আগামী নির্বাচনের মাধ্যমে শৃঙ্খল ভেঙে আমি মুক্ত মানুষ হব।’

এরশাদ নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘আমি সাহস হারাইনি, ধৈর্য হারাইনি। এখন বিশ্বাস করি, আমাদের সামনে ক্ষমতায় যাওয়ার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।’

এরশাদ বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে দলের নেতা-কর্মীদের নির্বাচনে প্রযুক্তিনির্ভর প্রচারণার এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথাগুলো বলেন। নির্বাচনে এবার জাপা তরুণ ভোটারদের আকৃষ্ট করতে প্রযুক্তিনির্ভর প্রচারণা চালাবে।

এ লক্ষ্যে জাতীয় পার্টির নির্বাচনী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন সেল করা হয়েছে। এই সেলের প্রধান এরশাদের তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা শফিউল্লাহ আল মুনির। কর্মশালায় ‘পল্লী বন্ধুর হাত ধরে আরেকবার’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচারণায় আমরা সাধারণ মানুষের কাছে যাব, নতুন ভোটারদের আকৃষ্ট করব।’

অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft