1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সংবিধান মোতাবেক কারাগারে আদালত স্থাপন করা যায় না: বার সভাপতি

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

সংবিধান মোতাবেক কারাগারে কোনো আদালত স্থাপন করা যায় না। তার কারণ হলো সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বলা হয়েছে, বিচার হতে হবে প্রকাশ্যে এবং জনগণের উপস্থিতিতে। সরকার দেশের আইন-কানুন না মেনে বে-আইনিভাবে গেজেট নোটিফিকেশন জারি করেছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি আইনজীবী জয়নুল আবেদীন।

বুধবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে কারাগারের আদালতে খালেদা জিয়ার বিচার এক রুদ্ধদার বৈঠক শেষে এ অভিযোগ করেন তিনি। বারের সভাপতি খালেদা জিয়ারও অন্যতম আইনজীবী।

তিনি বলেন, আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছে। সেখানে গিয়ে দেখেছে একটি অন্ধকার কূপ, গুহা। চব্বিশ ফুট দৈর্ঘ্য ও চব্বিশ ফুট হলো তার প্রস্থ। খালেদা জিয়া এত অসুস্থ্য যে তিনি আসতে পারেননি। তবুও তাকে হুইল চেয়ারে করে জোর করে নিয়ে এসেছে। সংবিধানে আছে জোর করে কাউকে আনা যাবে না, বিশেষ করে অসুস্থ মানুষকে। আমরা আলোচনা করেছি। আমরা বলেছি, এটা বেআইনি আদালত। তাই এটার পরবর্তী কি পদক্ষেপ হবে সেইটা আমরা আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং আপনাদের জানাবো।

আদালত গঠনে সংবিধান লঙ্ঘনের কিছুই ঘটেনি আইনমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে জয়নুল আবেদীন বলেন, তাহলে কি দেশে এখন সামরিক শাসন চলছে? এটা আইনমন্ত্রী জবাব দেবে। কর্ণেল তাহেরের যখন বিচার হয়েছে তখন দেশে সামরিক আইন ছিলো। সেখানে কোনো সাংবিধানিক আইন ছিলোনা। তাহলে বুঝতে হবে তারা আইন মানেনা। আইনমন্ত্রী যদি দেশের আইন না মানে তাহলে পরে সে দেশে বিচার ব্যবস্থা কিভাবে চলবে?

এর আগে সকালে বকশী বাজারের আলিয়া মাদ্রাসার মাঠে উপস্থিত হয়ে জয়নুল আবেদীন বলেন, আইনের বিধি বিধানের বাইরে তারা যাবেন না। আদালতের গত তারিখের নির্দেশ অনুসারে এই মাঠে এজলাস বসার কথা। এখন অন্য কোথাও স্থানান্তর হলে সেটা আদালতের মাধ্যমেই তাদের জানাতে হবে। এরপরই তারা পরবর্তী করণীয় ঠিক করবে।

জয়নুল আবেদীন বলেন, বুধবার হঠাৎ করে অন্ধকার কারাগরে একটি আদালত গঠন করা হয়েছে। অতীতে আমরা কখনো দেখিনি এবং বাংলাদেশে কেন পাকিস্তানের ইতিহাসেও নেই যে সাংবিধানিকভাবে কারাগারে কোনো আদালত হতে পারে। যদি দেশে সামরিক শাসন হয় সেক্ষেত্রে যা ইচ্ছা তা করতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft