1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ উপজেলা কৃষি অফিসের অনিয়ম: কৃষকের স্বপ্ন ও প্রকল্পের আস্থা ঝুঁকির মুখে

শ্রমিক লাঞ্জনার প্রতিবাদে মহাখালী টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

শ্রমিক লাঞ্জনার প্রতিবাদে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটের বাস চলা চল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা যায়।

এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে হর্ন বাজানোকে কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধরের জেরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। এতে পরিবহন শ্রমিকরা বিক্ষুব্ধ মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে।

রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত ঘটলে রাত ১২টা পর্যন্ত রাস্তায় গাড়ির চলাচল বন্ধ থাকায় যানজট গিয়ে ঠেকে গাজীপুর পর্যন্ত।

ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার আশরাফ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের কোনো এক সময় বাসের হর্ন বাজানো কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধর করে স্থানীয়রা। ওই ঘটনায় মহাখালী বাস টার্মিনালের উত্তর পার্শ্বে সড়কের দুই লেনই অবরোধ করে। রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়। সর্বশেষ রাত ১২টাতে রাস্তা স্বাভাবিক হয়নি। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে।

বিষয়টি নিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আব্দুর রশিদ জানান, ঘটনাস্থল বনানী থানার মধ্যে পড়েছে। সেখানে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

অন্যদিকে বনানী থানার ওসি, ওসি তদন্ত ও ওসি অপারেশনকে একাধিকবার ফোন করা হলেও কেউ কল রিসিভ করেননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft