1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু ॥ শিশুসহ আহত ৪ - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত।

বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু ॥ শিশুসহ আহত ৪

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশু সহ ৪ জন। বুধবার বেলা পৌনে ১২টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদরের শাহপাড়ার আব্দুল কাইয়ুমের স্ত্রী জাহেদা বেগম (৪৫) ও তার মেয়ে ছাবিনা বেগম (২০)। আহতরা হলেন, নিহত জাহেদার স্বামী আব্দুল কাইয়ুম (৫৫), নিহত ছাবিনার স্বামী জনি (২৪), শিশু পুত্র আরমান (৬) ও ট্রাক চালক সোহাগ (৪০)।
খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও বগুড়া ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন, ওসি জিয়া লতিফুল ইসলাম, বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুর রশিদ, কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দি ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জিয়ালতিফুল ইসলাম জানান, বুধবার বেলা পৌনে ১২ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার সাজাপুর ফুলতলা ফটকি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাওগামী রড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫২২৫) বিপরিত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের নীচে খাদে পড়ে যায়। এসময় ব্রীজের নীচে চাপা পড়ে ট্রাকের ২ যাত্রী মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় শিশু সহ ৪ জন। আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল জানান, নিহতদের পরিবারে লাশ পৌছানো ও আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!