1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে দেশের ক্ষুধার্থ মানুষের মুখে আজ হাসি ফুটছে …………অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতার স্বপ্ন ছিল লাল সবুজের শস্য শ্যামলা ভরা এসব পাড়া গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে দেশের ক্ষুধার্থ মানুষের মুখে আজ হাসি ফুটছে। এসব উন্নয়ণ দেখে বিএনপি, জামায়াত আবারও দেশে জ্বালাও পোড়াও করে আগুনে মানুষ মেরে ফেলার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ বঙ্গবন্ধু কন্যাকে সাথে নিয়ে আগামী একাদশ সংসদ নির্বাচনে এর দাঁত ভাঙ্গা জবাব দিবে। আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিবেন। আমি আছি আগামীতেও থাকবো আপনাদের সাথে ইনশাআল্লাহ।
আজ ২৬ সেপ্টেম্বর (বুধবার) গোবিন্দগঞ্জ উপজেলায় পৃর্থক ভাবে ৪টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন কালে উপস্থিত স্থানীয় জনতার উদ্দেশে এসব কথা বলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। স্থানীয় মন্ত্রণালয় এলজিইডির অর্থায়নে এসব প্রকল্পের মধ্যে ছিল উপজেলার চকরহিমাপুর হবিবর কেরানীর বাড়ী মন্দির ভায়া মসজিদ রাস্তা, ভেলামারী হতে বোগদহ রাস্তা, পন্ডিতপুর হতে চৌহুতপুর দুধিয়া রাস্তা, কৌঁচা স্কুল হতে পজয়পুর (বৈরাগীহাট) রাস্তা পাকা করণ কাজের উদ্বোধণ করা হয়। এ ছাড়া সাপমারা আহলে হাদিস জামে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়। এসব প্রকল্পের রাস্তা উদ্বোধণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, অর্থবিষয়ক সম্পাদক আতিক মন্ডল, উপজেলা যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দ, সাপমারা ইউ’পি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, গুমানীগঞ্জ ইউ’পি চেয়ারম্যান এস এম রিপন, তালুককানুপুর ইউ’পি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft