1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা

নির্বাচনকালীন সরকার বলতে কিছুই নাই: মওদুদ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন,‘নির্বাচনকালীন সরকার বলতে কিছুই নাই, সরকার যদি তা করতে চায়, তাহলে সব দলের মতামতের ভিত্তিতে করতে হবে। আর যদি অবৈধভাবে সরকার ক্ষমতায় থাকতে চায়, তাহলে দেশের জনগণ তা করতে দেবে না।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মরহুম নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়।

মওদুদ আহমদ বলেন, ‘নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এই দাবিটি যারা অসাংবিধানিক কথা বলেছে, তারা অবাস্তব কথা বলেছে। এই কথা সংবিধানসম্মত কি না এর জবাব জনগণ দেবে এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আদায় করবে।’

তিনি বলেন, জনগণের কল্যাণের জন্য সংবিধান কখনো বাধা হতে পারে না। সংবিধান পরিবর্তন করা যেতে পারে, তবে তা জনগণের কল্যাণের জন্য হতে হবে।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ আতঙ্কিত, তারা উৎকণ্ঠায় আছে। এ জন্য তারা এ সফরের সমালোচনা করছে। তারা এখন ভীত হয়ে মহাসচিবের সফর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি মোশাররফ হোসেন খোকন, তেজগাঁও থানার সহসভাপতি হাফিজুর রহমান কবির, শাহবাগ থানার কৃষক দলের সভাপতি এম. জাহাঙ্গীর আলম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft