1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নির্বাচনকালীন সরকারের আকার নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

নির্বাচনকালীন সরকারের আকার নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে তা নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী। কারা থাকবে, কখন হবে, তা বলার একমাত্র অধিকার শেখ হাসিনার। কবে নির্বাচন হবে সেই তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর বাইরে কেউ এ বিষয়ে কোনও সিদ্ধান্ত দিতে পারবে না।

বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে রাজশাহী আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময়ের সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

দিনাজপুর ও বরগুনায় নিজ দলীয় দুই সংসদ সদস্যকে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশ। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এভাবে অবাঞ্ছিত করার এখতিয়ার কারো নেই।

তিনি বলেন, কারো অভিযোগ থাকলে সেটি কেন্দ্রে দায়িত্বশীল যুগ্ম সাধারণ সম্পাদককে জানাতে হবে। আর কোথাও জানিয়ে কাজ না হলে, আমাকে বলতে হবে। এটি কোনোভাবেই সহ্য করা হবে না।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ। শুতরাং আমাদের ছাড়া জাতীয় ঐক্য হয় কি করে? কাজেই এ দলকে বাদ গিয়ে কোনো জাতীয় ঐক্য সম্ভব নয়। জাতীয় ঐক্যের নামে যা করা হচ্ছে, তা সাম্প্রদায়িক মেরুকরণ ছাড়া কিছু নয়।

দলীয় মন্ত্রী-এমপিদের নিজস্ব সীমায় থেকেই কথা বলা ভালো বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft