1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিরাপত্তা পরিষদের ৫ সদস্য মানেই গোটা বিশ্ব নয়: এরদোগান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য মানেই গোটা বিশ্ব নয়। বিশ্বে ন্যায় প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের ১৯৪টি দেশেরই নিরাপত্তা পরিষদে একই ধরনের অধিকার থাকা উচিত। এ সময় তিনি জাতিসংঘের কাঠামোয় সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবেলায় মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, নানা ধর্ম ও শান্তির শহর বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের আধিপত্যকামিতার শিকারে পরিণত হতে দেয়া হবে না।

এরদোগান বলেন, ইহুদিবাদী ইসরাইল মুসলমানদের দুর্বলতা ও অনৈক্যকে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে। এর মাধ্যমে তারা মুসলমানদের প্রথম কেবলাকে মানুষের মন থেকে মুছে দিতে চায়।

তুরস্ক প্রেসিডেন্ট বলেন, উগ্র ইহুদিবাদীরা ইসরাইলের সহযোগিতায় বায়তুল মুকাদ্দাসের ঐতিহাসিক গঠনবিন্যাস ধ্বংস করতে চায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft