1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেই এই ঐক্য প্রক্রিয়া: ড.কামাল

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেই তাদের এই ঐক্য প্রক্রিয়া। দেশে ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নেই। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতেই ঐক্য প্রক্রিয়ার ডাক দেওয়া হয়েছে।’

শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার লক্ষে নাগরিক সমাবেশে সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

গণফোরাম সভাপতি বলেন, দেশের জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। জানমালের নিরাপত্তা নেই। মানুষ আজ দিশেহারা। মানুষ সুশাসন ও আইনের শাসন চায়।

ড. কামাল হোসেন বলেন, ‘দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আজ তা পুনরুদ্ধারে আমরা সমবেত হয়েছি। একাত্তর সালে ‍মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জনগণ বিজয় ছিনিয়ে এনেছিল। আজ জাতীয় ঐক্যের ভিত্তিও হচ্ছে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা; রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব।’

সংবিধানের অন্যতম এ প্রণেতা আরো বলেন, ‘আমি আশা করি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ জনগণকে উজ্জীবিত করে বৃহত্তর জাতীয় ঐক্য ও গণজাগরণ সৃষ্টি লক্ষ্যে জনগণকে অনুপ্রাণিত করে তাদের মূল্যবান বক্তব্য দেবেন।’

‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার’ লক্ষে নাগরিক সমাবেশে যোগ দিয়েছে বিএনপি। বেলা ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির কয়েকজন নেতা রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে যান। বেলা সোয়া ৩টা থেকে ড. কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশের মূল কাজ শুরু হয়। এর আগেই গণফোরামের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সেখানে প্রবেশ করে।

বিএনপির মহাসচিবের সঙ্গে সেখানে যোগ দিয়েছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ ও আবদুল মঈন খান। বিএনপির নেতারা সমাবেশে যোগ দেওয়ার পর কর্মীরা ‘জাতীয় ঐক্য জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকলে মির্জা ফখরুলসহ অন্যরা হাতে ইশারায় তাদের থামতে বলেন। এ ছাড়া ২০ দলীয় জোটের শরিক খেলাফতে মজলিসের নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার শুরু থেকেই ভূমিকা পালন করা গণস্বাস্থ্য কেন্দ্রের ড. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন সেখানে উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরুর আগেই মহানগর নাট্যমঞ্চে উপস্থিত ছিলেন যুক্তফ্রন্টের শরিক জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ ছাড়া গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম নুরুল আমিন, সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft