1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

তেহরানে এরদোগান, পুতিন ও রুহানির বৈঠক শুরু হয়েছে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে সিরিয়াবিষয়ক ত্রিদেশীয় শীর্ষ বৈঠক শুরু হয়েছে। শুক্রবার এ বৈঠকে অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এরইমধ্যে তুর্কি ও রুশ প্রেসিডেন্ট তেহরানে পৌঁছেছেন।

এছাড়া বৃস্পতিবার রাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু তেহরানে পৌঁছেছেন। পরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন।

সিরিয়া সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনার করাই তিন প্রেসিডেন্টের আজকের বৈঠকের প্রধান উদ্দেশ্য। বৈঠকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূলোৎপাটনের উপায় নিয়েও কথা হবে।

সিরিয়ার শরণার্থীরা যাতে তাদের নিজ দেশে ফিরে আসতে পারে সে পরিবেশ তৈরি করার বিষয়টিও বৈঠকে অগ্রাধিকার পাবে।

এর আগে রুহানি, পুতিন ও এরদোগান ২০১৭ সালের ২২ নভেম্বর রাশিয়ার সোচি শহরে প্রথম সিরিয়া বিষয়ক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হন। ২০১৮ সালের ৪ এপ্রিল তুরস্কের আঙ্কারায় তিন প্রেসিডেন্টের মধ্যে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় শুক্রবার তেহরানে তাদের মধ্যে তৃতীয় বৈঠক হতে যাচ্ছে।

২০১৭ সালের জানুয়ারি মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল তার উদ্যোক্তা ছিল ইরান, রাশিয়া ও তুরস্ক।

আস্তানা সম্মেলনের উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে ওই সম্মেলন থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এর জেরে দেশটির সহিংসতা অনেকাংশে কমে আসে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft