1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জাতিসংঘ মহাসচিবের দাওয়াত নিয়ে বিএনপি ব্ল্যাকমেইলিং করেছে: কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতিসংঘ মহাসচিবের দাওয়াত নিয়ে বিএনপি ব্ল্যাকমেইলিং করেছে, তবে তারা দেশের সাথে ব্ল্যাকমেইলিং করতে পারবে না।

বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে শুক্রবার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ১০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠানকে বিপুল অর্থের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি, কোনো চাপের কাছেই নতিস্বীকার নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগকে চাপে রাখার জন্য যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করা হয়েছে। কিন্তু আমাদের শেকড় দুর্বল নয়। আমাদের শেকড় বাংলাদেশের মাটি ও মানুষের বহু গভীরে। অন্য কারোর চাপে আমরা নতি স্বীকার করবো না, আমরা নতি স্বীকার করবো বাংলাদেশের মানুষের কাছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আর আন্দোলন করতে পারে না। তাদের এখন নালিশই পুঁজি। তাই জাতিসংঘে বিএনপি নালিশ করতে গেছে। তবে যার সঙ্গে বৈঠক করতে গেছে তিনি (জাতিসংঘের মহাসচিব) এখন ঘানায়।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নামে নালিশ করতে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। চুক্তি অনুযায়ী নিয়োগ দেওয়া ‘ব্লু স্টার স্ট্র্যাটেজিক’কে আগস্ট মাসে ২০ হাজার ডলার এবং বছরের বাকি মাসগুলোয় ৩৫ হাজার ডলার করে দিতে হবে। বিএনপি এতো টাকা কোথায় থেকে পেলো। নিশ্চয় লন্ডন থেকে এসেছে। লন্ডন মানে আপনারা বুঝতেই পারছেন ওখানে কে থাকে।’

হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালে রাজনীতি করবেন না, হাসপাতালের বাইরে রাজনীতি করতে হবে। শুধু ভালো রেজাল্ট করলে হবে না, রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অনেক ডাক্তার গ্রামে থাকতে চান না, এই প্রবণতা বন্ধ করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft