1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

‘খালেদা জিয়ার অবস্থা গুরুতর, ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে নিতে হবে’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা গুরুতর। তাকে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষায়িত হাসপাতালে নেয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে বিকেল ৫টার দিকে চার আইনজীবী নিয়ে কারাগারে সাক্ষাতের জন্য প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬টার দিকে বেরিয়ে আসেন আইনজীবীরা। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, এজে মোহাম্মদ আলী, আব্দুর রেজ্জাক খান ও জয়নুল আবেদিন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার দাবি জানিয়ে জয়নুল আবেদীন বলেন, ‘তার অবস্থা অত্যন্ত খারাপ। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউনাইটেড, অ্যাপোলো বা যেকোনও বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হোক। আগে তার চিকিৎসা, পরে বিচার।’

তিনি বলেন, ‘একজন নাগরিক ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ারও বিচার পাওয়ার অধিকার রয়েছে। কারাগারের ভেতরে রেখে খালেদা জিয়াকে চিকিৎসা না দেওয়ায় তার শরীরের এই অবস্থা হয়েছে।’

তিনি বলেন, খালেদা জিয়া বাম হাত ও পা নাড়াতে পারেন না। তার চোখেও প্রচণ্ড ব্যথা।

এদিকে বিএনপির চেয়ারপারসন কারাবন্দি বেগম খা‌লেদা জিয়ার ‌চি‌কিৎসার দা‌বি নি‌য়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামা‌লের স‌ঙ্গে সাক্ষাতের অনুমতি পে‌য়ে‌ছে বিএন‌পি। শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল ক‌বির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করবে বিএনপি। তার সঙ্গে সাক্ষাতের অনুমতিও চাওয়া হবে। একই সঙ্গে তার চিকিৎসার দাবি জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা হবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। এরপর থেকে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। এর মধ্যে গত বুধবার এই কারাগারেই আদালত বসিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শুরু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft