1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ‘ইসলাম গ্রহণের’ গুজব, ভিডিও ভাইরাল! - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ‘ইসলাম গ্রহণের’ গুজব, ভিডিও ভাইরাল!

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

কিছুদিন ধরে সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া এক পোস্টে দাবি করা হয় যে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইসলাম ধর্ম গ্রহণ করেছন। চলতি বছরের ২৯ আগস্ট একটি ফেইসবুক পোস্টে এমনটি দাবি করা হয়।

ফেইসবুকের ভাইরাল হওয়া সেই পোস্টে জাস্টিন ট্রুডোর কেফেইয়া (সাধারণত আরবের মুসলিমরা মাথায় এটি পরিধান করে থাকেন)পরিধানরত একটি আলোকচিত্র দেয়া হয় এবং দাবি করা হয় যে, ট্রুডো বলেছেন, ‘হাজারেরও অধিক সিরিয়ার উদ্বাস্তুর সাথে কথা বলার পর এবং তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানার পরে আমি ইসলামকে ভালোবাসতে শিখেছি। ইসলাম বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই, যেটা খ্রিস্টান ধর্ম থেকেও বেশি আবেদন রাখতে সক্ষম। ইসলাম হচ্ছে সেই ধর্ম যা আমি গ্রহণ করেছি।’

সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে একই দাবি করা হয়, ‘ব্রেকিং! জাস্টিন ট্রুডো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি বর্তমানে একজন মুসলিম।’

এই ভিডিওটি এবং ফেইসবুক পোস্টটি টুইটার এবং ফেইসবুকে হাজার হাজার বার শেয়ার করা হয়েছে।

সত্য না মিথ্যা:
বার্তা সংস্থা এএফপি এর একজন সাংবাদিক ফেইসবুকে ভাইরাল হওয়া পোস্টটির কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন। ফেইসবুক পোস্টটিতে জাস্টিন ট্রুডোর ইসলাম সম্পর্কে দেয়া বিবৃতিটি নেয়া হয়েছে ভ্যাটিকান ইনকিউইরের নামক একটি ওয়েব সাইট থেকে যারা সাধারণত বিদ্রূপাত্মক অনুচ্ছেদ প্রকাশ করে থাকে।

ভ্যাটিকান ইনকিউইরের এর প্রতিবেদন অনুযায়ী, ট্রুডো ২০১৬ সালের ২৬শে আগস্ট ১৩ মিনিটের একটি সংবাদ সম্মেলনে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা ঘোষণা করেছিলেন।

তবে ওয়েব সাইটটি জাস্টিন ট্রুডোর ওই সংবাদ সম্মেলনের খবরটি thegloabalsun.com নামক একটি সাইট থেকে নিয়েছে বলে জানায়। বর্তমানে ওয়েব সাইটটির অস্তিত্ব নেই।

বার্তা সংস্থা এএফপি ২০১৬ সালের ২৬শে আগস্ট জাস্টিন ট্রুডোর কৃত কার্যকলাপ সম্পর্কে অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে সেদিন ট্রুডো কানাডার কিউবেক শহরে লিবারেল পার্টির জাতীয় সম্মেলনে ছিলেন।

ভিডিওটির কি হবে?
ভিডিওটি ধারণ করা হয়েছে ২০১৩ সালে যখন ট্রুডো লিবারেল পার্টির একজন নেতা হিসেবে রমজান মাসে কানাডার পশ্চিমাঞ্চলের একটি মসজিদে স্থানীয় মুসলিমদের সাথে মাগরিবের প্রার্থনায় অংশ নিয়েছিলেন।

আল-আরাবিয়া নামক সংবাদ সংস্থা জনায়, সেদিন ট্রুডো মসজিদে আগত জনসমাগমের উদ্দেশে ‘আসসালামু আলাইকুম’ বলে সম্বোধন জানান।

তবে ভিডিওটি ২০১৫ সালে ট্রুডো নির্বাচনে জয়ী হওয়ার পরে ব্যাপক আলোচনায় আসে।

আলোকচিত্রটির ব্যাপারে কি জানা যাচ্ছে?
ফেইসবুক পোস্টে আপলোডকৃত আলোকচিত্রটি ধারণ করা হয়েছে ২০১৬ সালের হ্যালোয়েন উৎসব থেকে। সেখানে ট্রুডো তার কনিষ্ঠ পুত্র হাডরিয়েনের সাথে মিলে যুবরাজ সেজেছিলেন।

এএফপি জানিয়েছে যে আসল আলোকচিত্রটি কে গুজব ছড়ানোর উদ্দেশ্যে বিকৃত করা হয়েছে।

মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন

সূত্রঃ দ্যা কুইন্ট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!