1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘আগামী নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে দেখছে পুলিশ’ - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

‘আগামী নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে দেখছে পুলিশ’

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে দেখছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। নির্বাচনের সময় একটি চক্র অনলাইনে মিথ্যা ও গুজব রটাতে পারে। এজন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সজাগ রয়েছে বলে জানিয়েছেন ডিআইজি প্রধান মনিরুল ইসলাম।

শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানান পুলিশের ডিআইজি।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় সন্ত্রাসীর গোষ্ঠীর কোনো হুমকি নেই। এরপরও আমরা বিষয়টি নজরদারীর মধ্যে রেখেছি।

জাতীয় নির্বাচনে সন্ত্রাসীর গোষ্ঠীর হুমকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধ পরিকর। এরপরও কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম, ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সরোয়ার আলম, সহ-সভাপতি মাসুম মিজান, ডিএমপি মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান, অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!