1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে কৃত্রিমভাবে রাসায়নিক সার সংকট সৃষ্টির দা‌য়ে ব্যবসায়ীকে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে দলীয় প্রতীক পেলেন যারা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন

আইনমন্ত্রীর কথায় সিনহার বিরুদ্ধে মামলা হবে না: দুদক চেয়ারম্যান

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘আইনমন্ত্রীর কথায় কারো (এসকে সিনহার) বিরুদ্ধে মামলা হবে না। মাননীয় মন্ত্রীর কথাতেও দুদকের অনুসন্ধান হবে না। মন্ত্রী যেটা বলেছেন, সেটা উনার কাছে জিজ্ঞাসা করেন।’

সোমবার বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি আরো বলেন, ‘সিনহার বিরুদ্ধে অনুসন্ধান করছি কি করছি না, সে প্রশ্নের জবাব এখন দিতে পারবো না। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা দালিলিক প্রমাণ পেলে দুদক অনুসন্ধান করবে। সেটা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে।’

‘আইনমন্ত্রী এর আগে বলেছেন- দুদকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে তদন্ত চলছে এবং মামলাও করা হতে পারে।’ এ বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা দুদক চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনমন্ত্রী যা বলেছেন, সেটা আমি পত্রিকায় দেখেছি। মন্ত্রী মহোদয় যা বলেছেন, তা মন্ত্রীর বিষয়। আমরা তো কিছু বলিনি। আইনমন্ত্রীর কথায় কোনো মামলা হবে না। তার কথার প্রভাব দুদকে পড়ার কোনো সম্ভাবনা নেই। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব গতিতে কাজ করবে দুদক।’

আইনমন্ত্রী আনিসুল হক রবিবার বিকেলে নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির অভিষেক ও ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুদক খতিয়ে দেখছে। দুদক তার বিরুদ্ধে যখন মামলা করবে, তখনই মামলা হবে। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না।’

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে বলে গত ২১ তারিখ জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ প্রসঙ্গে বলেন, ‘দুদকের আইনজীবী তো আমাদের মুখপাত্র না। তিনি আমাদের স্থায়ী উকিলও না। তিনি যে কোনো ব্যক্তির উকিল হতে পারেন, আপনারও হতে পারেন। আইনজীবী যেটা বলেছে, সেটা তার নিজস্ব বক্তব্য। তিনি দেশে নেই, আমি তার কাছে এ বিষয়ে জিজ্ঞাসাও করতে পারছি না।’সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft