1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

অস্ত্র ছাড়াই উ.কোরিয়ার কুচকাওয়াজের প্রশংসায় ট্রাম্প

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৯ বার পড়া হয়েছে

কোনও ধরনের ক্ষেপণাস্ত্র প্রদর্শন ছাড়াই কুচকাওজের আয়োজন করায় উত্তর কোরিয়ার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন।

দেশটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে সেনাবাহিনী কুচকাওয়াজের আয়োজন করে। তবে ওই অনুষ্ঠানে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন কোনও বক্তব্য দিয়েছেন কি না, তা স্পষ্ট নয়।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘এটি উত্তর কোরিয়ার জন্য খুবই ইতিবাচক একটি দিক। এজন্য চেয়ারম্যান কিমকে ধন্যবাদ। আমরা উভয়েই সবাইকে মিথ্যা বলে প্রমাণ করব।’

বিবিসির খবরে জানা যায়, কয়েকজন বিশ্লেষক অনুমান করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে কিম জং-উন ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী থেকে সরে এসেছেন। কুচকাওয়াজে আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, নিউক্লিয়ার ওয়ারহেডের বড় ধরনের প্রদর্শনী হওয়ার কথা ছিল।

ঘটনাস্থলে দায়িত্বরত থাকলেও এএফপির কাছে কুচকাওয়াজের কোনো ফুটেজ আসেনি। উত্তর কোরিয়ার সরকারি টিভি থেকে সংবাদ সংস্থা এনকে নিউজ ছবি পেয়ে থাকে। এনকে নিউজও জানিয়েছে, তারা কোনো ক্ষেপণাস্ত্র দেখেনি।

উল্লেখ্য, গত জুন মাসে ট্রাম্প ও কিমের মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ভাসা-ভাসা চুক্তি সই হয়। তবে এই পরমাণু নিরস্ত্রীকরণের কৌশল বা সময়সীমার বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft