সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

সারাদেশের ন্যায় জেলা জুড়ে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনচেতনতার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে—- পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেছেন, সারাদেশের ন্যায় জেলা জুড়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনচেতনতার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়ক দূর্ঘটনা প্রতিরোধ করা শুধু একা পুলিশের পক্ষে সম্ভব নয়। এরপরও অতিরিক্ত যাত্রীবহন, ওভারটেকিং, ছাদে যাত্রী উঠানো, ফিটনেন্স বিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের দুর-দুরান্ত হতে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী বাস-ট্রাক চালকদের হাত-মুখ ধোয়া ও চা-পান খাওয়ানো কর্মসুচীসহ যাত্রী, ড্রাইভার-হেলপার ও জনসাধারণের সচেতনতা বাড়ানোসহ হাইওয়ে সংলগ্ন জনগুরুত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশি যাত্রী সেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি ঈদে নারীর টানে ঘরে ফেরা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করছে জেলা পুলিশ।

আজ ২১ আগষ্ট মঙ্গলবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা মোড়ে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে পুলিশি কার্যক্রম পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। সময় অন্যান্যদের মধ্যে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, এসআই তয়ন কুমার, সঞ্জয় কুমার, কৃষ্ণ রায় ও ট্রাফিক সার্জেন্ট আজম খান উপস্থিত ছিলেন।

এদিন এর আগে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া সড়ক দূর্ঘটনায় নিহত আনসার ভিডিপি সদস্য মজিবর রহমানের গ্রামের বাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রামে যান। এসময় তিনি জেলা পুলিশের ব্যক্তিগত তহবিল হতে নিহতের পরিবারকে ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft