সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

লঞ্চের ধাক্কায় গরু ভর্তি ট্রলার ডুবি

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ২১৯ বার পড়া হয়েছে

বরিশালগামী একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩১টি গরু ভর্তি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ফতুল্লা লঞ্চ ঘাটের কাছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে এমভি ধুলিয়া-১ লঞ্চের ধাক্কায় এঘটনা ঘটে।

নিখোঁজ গরুর মালিক সিরাজ বেপারীর ছেলে মনিরুল ইসলাম বলেন, টাঙ্গাইল থেকে ৩১টি গরু নিয়ে ফতুল্লা হাটে আসছিলাম। ফতুল্লা লঞ্চঘাটের কাছে সন্ধ্যায় আসামাত্র এমভি ধুলিয়া-১ বরিশালগামী লঞ্চ পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়।

তিনি বলেন, ৫টি গরু নিয়ে আমরা ৯জন তীরে উঠতে পারলেও বাকী ২৬টি গরু ও ট্রলারটি হদিস পাওয়া যায়নি। তিনি দাবি করেন, প্রতিটি গরুর দাম এক থেকে দেড় লাখ টাকা। ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, লঞ্চচালক ফারুক হোসেনকে লঞ্চসহ আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft