সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

মার্কিন যাজককে মুক্তি দেয়ার আহ্বান আবার প্রত্যাখ্যান তুরস্কের

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে তুরস্কে গৃহবন্দি মার্কিন যাজক অ্যান্ড্রু ব্রানসনকে মুক্তি দেয়ার আহ্বান তৃতীয়বারের মতো প্রত্যাখ্যান করেছে তুর্কি হাইকোর্ট।

মার্কিন এই যাজককে মুক্তি দেয়া না হলে তুরস্কের বিরুদ্ধে আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে হুমকি দেয়ার পর তুরস্কের আদালত এ রায় দিল।

তুরস্কের হাইকোর্ট শুক্রবার এক রায়ে বলেছে, মার্কিন যাজক ব্রানসনকে তার কারাদণ্ড তুরস্কের মাটিতেই ভোগ করতে হবে। গত এক সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মত ব্রানসন আইনজীবীদের মাধ্যমে তাকে মুক্তি দেয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়ে প্রত্যাখ্যাত হলেন।

তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র সঙ্গে যোগসাজশ এবং ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের হোতাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই বছরের অক্টোবরে ব্রানসনকে আটক করা হয়।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বৃহস্পতিবার রাতে আঙ্কারাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, ব্রানসনকে মুক্তি দেয়ার আহ্বান আরেকবার নাকচ করে দিলে তুরস্কের বিরুদ্ধে তার মন্ত্রণালয় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে।

মার্কিন যাজক ব্রানসনকে আটকের ঘটনায় তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। এর জের ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের পণ্যের ওপর নানারকম বাড়তি শূল্ক আরোপের পদক্ষেপ নিয়েছেন এবং আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এরইমধ্যে তুরস্কও মার্কিন কিছু পণ্যের ওপর বাড়তি শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। মার্কিন পদক্ষেপে চলতি আগস্ট মাসের শুরু থেকে এ পর্যন্ত তুর্কি মুদ্রা লিরার মান শতকরা প্রায় ৩০ ভাগ পড়ে গেছে।

সূত্র: পার্সটুডে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft