1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী মুক্তি কেন্দ্রের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী মুক্তি কেন্দ্রের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংগঠনের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মাকর্সবাদী গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, নারী মুক্তি কেন্দ্র জেলা সহ-সভাপতি সুভাসিনী দেবী, ছাত্রফ্রন্ট জেলা সভাপতি শামীম আরা মিনা প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৫ সালের ২৪শে আগস্ট দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে পুলিশের কতিপয় সদস্য গণধর্ষণ করে হত্যা করে। সেসময় প্রতিরোধ গড়ে তোলে দিনাজপুরবাসী এবং বিচারে মৃত্যুদন্ড হয় অপরাধীদের। সেইদিন থেকে ২৪ আগস্টকে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ঘোষণার দাবী জানিয়ে আসছে প্রতিবাদী নারী সমাজ। কিন্তু আজ পর্যন্ত সেই দাবী বাস্তিবায়ন করে নাই রাস্ট্র। অবিলম্বে ২৪শে আগস্টকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবি জানান। সেইসাথে মাদক, জুয়া, অপসংস্কৃতি, অশ্লীলতা, পর্ণোগ্রাফি, নারী-শিশু নির্যাতন, হত্যা ও মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft