মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

ঢাকার ছাত্র আন্দোলনের সমর্থনে কলকাতায় বিক্ষোভ, হাইকমিশন ঘেরাও

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছে কলকাতার শিক্ষার্থীরা।

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও সর্বভারতীয় ছাত্র সংগঠন ডিএসও মাঠে নামে। সমর্থন জানানো শিক্ষার্থীরা ডেপুটি হাইকমিশন ঘেরাও করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়েছে।

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলে সমাবেশের ডাক দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইভেন্টের স্লোগান দেওয়া হয়েছে, ‘চলুক গুলি, টিয়ার গ্যাস, পাশে আছি বাংলাদেশ।’

কলকাতার পার্ক সার্কাসে সেভেন পয়েন্টে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করে। সমাবেশ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত যায়। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।

গত ২৯ জুলাই (রোববার) ঢাকার কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাস চাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী মারা যায়। এরা হল দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব। এরপর নিরাপদ সড়কের দাবিতে মাঠে নামে শিক্ষার্থীরা।

একটানা সাতদিনের আন্দোলনে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায়। এছাড়া নিরাপত্তার অজুহাতে ঢাকা ও আন্তঃজেলা রুটের বাস চলাচলও বন্ধ করে দেয় মালিকরা।

গত দুই দিনে আন্দোলন চলাকালে রাজধানীর ঝিগাতলা ও ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আন্দোলনের প্রথম পর্যায়ে পুলিশ নমনীয় থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে রয়েছে।

সোমবারও (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি মোকাবিলায় ফাঁকা গুলি, টিয়ার শেল ও জলকামান ছোড়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft