1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় শিল্প ও বাণিজ্য মেলা বন্ধে স্মারকলিপি প্রদান - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ

গাইবান্ধায় শিল্প ও বাণিজ্য মেলা বন্ধে স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধায় শিল্প ও বাণিজ্য মেলা বন্ধে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা একাট্টা হয়েছেন। তারা এই মেলা বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের হাতে ৮শ’ ব্যবসায়ী স্বাক্ষরিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমন্বয় সমিতির সভাপতি ইকবাল আহমেদ, সাধারণ সম্পাদক নাসির হোসেন, গাইবান্ধা জেলা দোকান মালিক সমিতির সভাপতি মাকসুদার রহমান শাহান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, শাপলা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জালাল মল্লিক, সাধারণ সম্পাদক আনন্দ সাহা, পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,

ইসলাম প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি দোয়েল, সাধারণ সম্পাদক মো. রনি মিয়া, পৌর সুপার মার্কেটের সভাপতি আবু তাহের সরকার, সাধারণ সম্পাদক শাহজাহান বাবু, চৌধুরী শপিং কমপ্লেক্স মার্কেটের সভাপতি মো. খালেদ, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, সালিমার সুপার মার্কেটের সভাপতি মো. জামান মিয়া, সাধারণ সম্পাদক বাপ্পী প্রমুখ।

ব্যবসায়ীরা বলেন, গাইবান্ধা জেলা শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের মতামত গ্রহণ না করে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ মনগড়াভাবে মেলার আয়োজক ব্যক্তিদের কাছ থেকে ৭ লাখ টাকা গ্রহণ করে এই মেলা অনুষ্ঠানের অনুমতি দিয়েছে।

এই মেলার কারণে মাসব্যাপী জেলা শহরের ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করতে না পেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এরফলে তারা পরিবার-পরিজন নিয়ে আর্থিক অনটনে পড়বেন।

এদিকে মেলা বন্ধের আহবান জানিয়ে বুধবার জেলা শহরে মাইকিং বের করা হলে পুলিশ মাইক আটক করে থানায় নিয়ে যায়। পরে ৪ ঘন্টা পর মাইক ছেড়ে দেয়া হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন ।

উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর গাইবান্ধা জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে মাসব্যাপী এই শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft