1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কেউ যদি একাধিক বিয়ে করে, সেখানে কিছু করার নেই: বিসিবি সভাপতি - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কেউ যদি একাধিক বিয়ে করে, সেখানে কিছু করার নেই: বিসিবি সভাপতি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি এখনও ক্রিকেটারদের ব্যক্তি জীবনের কোনো বিষয়ের ওপর কোনো সিদ্ধান্ত নেয়নি।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত সাব্বির রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয়ার কারণ হিসেবে তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনাকে দায়ী করেছেন বিসিবি সভাপতি। খবর বিবিসির

আগামী শনিবার পহেলা সেপ্টেম্বর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তিনজন ক্রিকেটারকে শুনানিতে ডাকা হয়েছে। তাদের মধ্যে আছেন সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসির হোসেন।

ক্রিকেটারদের ব্যক্তি জীবনের সমস্যা ও সংকট সৃষ্টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে হাসান বলেন, ‘প্রাইভেট অনেক সমস্যা আছে সেখানে বিসিবির পক্ষে ব্যবস্থা নেয়া সম্ভব হয় না। কেউ যদি কাউকে ডিভোর্স দেয় বা কেউ যদি একাধিক বিয়ে করে সেখানেও আমাদের কিছু করার নেই।’

তিনি বলেন, ‘এটা আমরা বলতে পারি না যে ক্রিকেট যারা খেলে তারা একাধিক বিয়ে করতে পারে না।’

তবে নাজমুল হাসান পাপনের মতে, ক্রিকেটাররা যেহেতু আইডল বাংলাদেশের অনেকের কাছে, অনেকে সমর্থন করেন, অনেকে অনুসরণ করেন তাই বিসিবি চেষ্টা করে ক্রিকেটারদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ক্রিকেটারের ক্ষেত্রে সর্বোচ্চ যে শাস্তি সেটা নির্ধারণ করেছে সেটা হলো আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না ডাকা।

নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মূলত রুবেল হোসেনের ক্ষেত্রে সাহায্য করেছিল। ২০১৫ সালের বিশ্বকাপে তাকে দরকার ছিল।

ক্রিকেটারদের মানসিক অবস্থার উন্নতির জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেয়ার কথা বিসিবির অনানুষ্ঠানিক সভায় আলোচনা করেছেন কর্মকর্তারা। আর বিদেশে ভ্রমণের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের আচরণেও লাগাম টানা হতে পারে বলে জানান হাসান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft