শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করছে : প্রধানমন্ত্রীর কার্যালয়

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু কুচক্রিমহল উদ্দেশ্য প্রণোদিতভাবে যে মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রকাশ করছে, তাতে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
আজ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহবান জানিয়ে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কুচক্রী মহল বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন বিকৃত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে।
বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা এইসব বানোয়াট সংবাদ দেশের বর্তমান পরিস্থিতিতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এইসব সংবাদের কোন ভিত্তি নেই জানিয়ে বিজ্ঞপ্তিতে এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft