1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এটাই আমার শেষ নির্বাচন : এরশাদ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

এটাই আমার শেষ নির্বাচন : এরশাদ

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ আগস্ট, ২০১৮
  • ৬৭ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনই নিজের শেষ নির্বাচন জানিয়ে রংপুরসহ দেশবাসীর কাছে ভোট চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

আজ বুধবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। নামাজের আগে সমবেত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতাকালে নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে এই আহ্বান জানান এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন,‘এটাই আমার জীবনের শেষ নির্বাচন, তাই শেষ বারের মতো রংপুরের জনগণের সেবা করে মরতে চাই।’

এরশাদ আরও বলেন, ‘আমি কোনো দিন রংপুরের মানুষের ঋণ শোধ করতে পারব না। তারা আমাকে পাঁচটি আসনে দুবার এবং বার বার রংপুর সদর আসনে বিপুল ভোটে জয়ী করেছে। জীবনের শেষ প্রান্তে এসে আর একবার জনগণের সেবা করার সুযোগ চাই।’

একাদশ নির্বাচনে এরশাদ রংপুর সদর ৩ আসন থেকে অংশ নেবেন বলে ঘোষণা দেন। নামাজ আদায় শেষে নগরীর পল্লী নিবাস বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এরশাদ। পরে নিজ বাড়ির সামনে গরু কোরবানি দেন জাপা চেয়ারম্যান। কোরবানির পরে নিজ এলাকার দুস্থদের মাঝে মাংস বিতরণ করেন তিনি।

জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক এরশাদের কোরবানি দেওয়ার বিষয়টি জানিয়ে বলেছেন, ‘স্যার নয়টি গরু কোরবানি করেছেন। পরে তিনি ও দলের অন্যান্য নেতাকর্মীরা কোরবানির মাংস এলাকার দুস্থদের মাঝে বিতরণ করেন।’

ঈদের নামাজে রংপুর সিটি মেয়র ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারাসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft