1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-১ গোলে হার বাংলাদেশের - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-১ গোলে হার বাংলাদেশের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ৬০ বার পড়া হয়েছে

ইতিহাসকে আরো সমৃদ্ধ করার প্রত্যয় ছিল ফুটবলারদের কণ্ঠে। গ্রুপ পর্ব পেরিয়ে এশিয়ান গেমসের শেষ ষোলোতে জায়গা করে নিয়ে আগেই নতুন এক ইতিহাস লিখেছিল বাংলাদেশ। আগে যে কখনোই এশিয়াডের দ্বিতীয় পর্বে খেলা হয়নি লাল-সবুজের দেশের। প্রথমবার শেষ ষোলোতে খেলতে নেমে বুক কাঁপেনি জামাল ভূইয়াদের।

প্রতিপক্ষ শক্তিধর উত্তর কোরিয়া জেনেও কোয়ার্টারের স্বপ্ন বুনেছিল জেমি ডের শিষ্যরা। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। উত্তর কোরিয়ার কাছে শুক্রবার ৩-১ গোলে হেরে শেষ ষোলোতেই থেমেছে বাংলাদেশ দলের স্বপ্ন যাত্রা।

ইন্দোনেশিয়ার সিকারাংয়ের ওয়াইবাওয়া মুকতি স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হয় দুই দল। খেলার প্রথমার্ধে প্রাধান্য বিস্তার করে খেলে ২-০ গোলের লিড নিয়ে নেয় উত্তর কোরিয়া। বিরতির পর বেশ লড়াকু চিত্র ফুটে উঠে বাংলাদেশি ফুটবলারদের মধ্যে।

উত্তর কোরিয়া অবশ্য ৩-০ গোলের লিড নিয়ে নেয় এর মাঝেই। ৯০ মিনিটে বাংলাদেশ একটি গোল পরিশোধ করে। বাংলাদেশি ফরোয়ার্ডরা বেশ কিছু সুযোগ হাতছাড়া না করলে ফলাফল অবশ্য অন্যরকমও হতে পারতো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft