রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিও তোয়াক্কা করলো না পুলিশ, ফিরে গেলেন নেতারা

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ আগস্ট, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে জেলগেট থেকে ফিরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।

বুধবার দুপুরে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির সিনিয়র নেতারা।

দুপুর সাড়ে ১২টার দিকে তারা মাক্কুশাহ মাজার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ কর্মকর্তার কাছে মহাসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি দেখান। কিন্তু পুলিশ কর্মকর্তারা জানান, তাদের কাছে কারো সাক্ষাতের বিষয় জানা নেই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুলিশ কর্মকর্তাকে বলেন, জেল কোডে বলা আছে যে, ঈদের দিনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের কেউ দেখা করতে চাইলে দেখা করতে দেওয়া হয়।

আমরা ১৩ আগস্ট অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম। আজ দেখা করতে না দেওয়া দুর্ভাগ্যজনক। আপনারা আজ ঈদের দিনে আমাদের নেত্রীর সঙ্গে দেখা করতে দিলেন না সেটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের আজ এখানে আটকিয়ে রাখা হলো। আমাদের যদি জেল গেটে যেতে দেওয়া হতো কারা কর্তৃপক্ষ বলতে পারতো আমরা অনুমতি পাবো কি পাবো না। এখানে পুলিশ কর্তৃপক্ষ আমাদের রাস্তায় আটকিয়ে দিলেন- এটা দুর্ভাগ্যজনক।

মির্জা আব্বাস বলেন, ঈদের দিন আমাদের দেখা করতে না দিয়ে অবিচার করা হলো। কারাগারের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল, বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন, শিরিন সুলতানা, শাহরিন ইসলাম শায়লা, খায়রুন্নাহার, শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ দু’ই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মীরা এ সময়ে খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft