রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২৯ শিশু নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ইয়েমেনে ২৯ শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন।

সাদা প্রদেশের দাহিয়ান এলাকায় বাসে করে শিশুরা ভ্রমণ করছিল। এ সময় হামলা চালানো হয়। হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের সংখ্যা ৪৩ বলে জানিয়েছে।

সৌদি জোট বলছে, তাদের বিমান হামলা যৌক্তিক বা বৈধ। এই জোটের সমর্থন রয়েছে ইয়েমেনের সরকারের ওপর।

সৌদি জোট বলছে, তারা কখনই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় না। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বাজার, স্কুল, হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে।

এর মধ্যে ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত সাবেক ব্রিটিশ কূটনীতিক মার্টিন গ্রিফিথস যুদ্ধরত পক্ষগুলোকে নিয়ে বৈঠকের পরিকল্পনা করছেন। আগামী সেপ্টেম্বরে তাদের জেনেভায় আমন্ত্রণ জানানো হতে পারে।

মার্টিন গ্রিফিথস বিবিসিকে বলেন, সংঘর্ষের সমাধান না হলে ইয়েমেনের পতন ঘটবে।

ইয়েমেনের স্থানীয় লোকজন বলছেন, দাহিয়ান মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় বাসটি হামলা শিকার হয়। বাসে স্থানীয় লোকজন ও স্কুলের শিক্ষার্থীরা ছিল।

শিশুবিষয়ক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, পিকনিক থেকে শিশুরা স্কুলে ফিরছিল। মার্কেটের সামনে চালক বাস থামিয়ে পানীয় নিচ্ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft