শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সুন্দরগঞ্জে শালিসী বৈঠক থেকে শিশু ধর্ষক আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ১৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু ধর্ষনের অভিযোগে শালিসী বৈঠক থেকে আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যাক্তিকে আটক করেছেন পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রাম থেকে পুলিশ তাকে আটক করেন। আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে। তথ্যে জানা যায়, গত সোমবার দুপুর ১২টার দিকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ওই গ্রামের আঃ হাকিম মিয়ার মেয়ে জবা খাতুন (ছদ্মনাম) ডিম আনতে যায় ধর্ষক আনোয়ার হোসেনের বাড়িতে। ডিম দেয়ার কথা বলে ধর্ষক জবাকে ঘরে ডেকে নেয় এবং বাড়ি ফাঁকা থাকায় অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। এ সময় জবা চিৎকার করলে রাস্তা দিয়ে যাওয়া অপর দুই মেয়ে ঘরে ঢুকে ঘটনাটি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আপোষ করার দায়িত্ব নেন। সে অনুযায়ি ঘটনার ২দিন পর গতকাল বুধবার শালিসী বৈঠক বসে স্থানীয় আজগার আলীর উঠানে। বৈঠকে ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম ও স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিচার কার্য চলাকালীন সময়ে ধর্ষককে বাঁচাতে বিচার কৌশল বুঝতে পেরে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং শালিসী বৈঠক থেকে শিশু ধর্ষনের অভিযোগে আনোয়ার হোসেনকে আটক করে থানায় নেয়। ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম ধর্ষককে বাঁচাতে বিচার কৌশলের বিষয়টি অস্বীকার করে বলেন, যারা এধরনের কথা বলেছেন তারা ফালতু লোক। থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আব্দুস সোবহান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft