1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সিরিয়ায় অস্ত্রের কারখানায় বিস্ফোরণে নিহত ৩৯ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

সিরিয়ায় অস্ত্রের কারখানায় বিস্ফোরণে নিহত ৩৯

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

বহুজাতিক আক্রমণে বিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব শহরে এক বিস্ফোরণে ১২ শিশুসহ ৩৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ-কয়েজন নিখোঁজ রয়েছে।

শহরটি বিদ্রোহী অধ্যুষিত হওয়ায় সিরিয় সেনাবাহিনীর পরবর্তী হামলার লক্ষ্য ছিল।

রবিবার (১২ আগস্ট) বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিস্ফোরণের এ খবর প্রকাশ করেছে।

সারমাদা শহরের ওই ভবনে বিস্ফোরণে পর আর বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে উদ্ধারকারী দল দাবি করছে। বিস্ফোরণে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওই বাড়িটি স্থানীয় এক অস্ত্র ব্যবসায়ীর, ধারণা করা হচ্ছে সেখানে অস্ত্রের কারখানা ছিল। তবে কিভাবে বা কি কারণে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।

হাতেম আবু মারওয়ান নামে দেশটির সিভিল ডিফেন্সের এক সদস্য সংবাদমাধ্যমকে জানান, ভবনটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সম্প্রতি কয়েক মাসে রাশিয়া ও ইরান সমর্থিত সিরিয়ান সরকার পুরো সিরিয়ায় বিদ্রোহী ও জিহাদিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। কৌশলগত দিক থেকে সরকার ও বিদ্রোহীদের সবশেষ বড় রণক্ষেত্র ইদলিব।

খবরে বলা হয়, উদ্ধারকারীরা বুলডোজার দিয়ে বিধস্ত ভবন থেকে আটকে পড়া লোকদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে, এখনো ডজনের বেশি নিখোঁজ রয়েছে।

এ বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে উদ্ধারকারীরা।

সূত্র: বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft