শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

সিইসির সতর্ক হয়ে কথা বলা উচিত: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

‘প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আরো সতর্ক হয়ে কথা বলা উচিত’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়’ সিইসির এমন মন্তব্যের বিষয়ে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন। সেতুমন্ত্রী আজ কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসায় ব্যাপক জনসচেতনতা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি প্রায়ই ভালো কথা বলেন। স্লিপ হতেই পারে। হয়তো স্লিপ হয়েছে। আমি আশা করি, তিনি ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রদান করবেন না।’

সারা দেশে চলমান ট্রাফিক সপ্তাহের কার্যক্রম দেখতে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান এলাকা পরিদর্শন করেন। বিভিন্ন গাড়ির চালকদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না, তা দেখেন।

এ সময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) একটি বাসের বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দেন কাদের। এ সময় সাংবাদিকদের কাছে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বেড়েছে এবং তাদেরও কাজ করতে সুবিধা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, ‘মাঝেমধ্যে এ ধরনের চাপ না এলে আমাদের সচেতনতা বাড়ে না। এই চাপটার বড় প্রয়োজন ছিল।’

সরকারের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক, জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই।

ওবায়দুল কাদের আরো বলেন, তাদের গন্তব্যের যে লক্ষ্যস্থল, সেটাই তারা খুঁজে পাচ্ছে না। তারা এখন দিশেহারা। কাজেই কখন কী যে বলে, কখন কী উদ্বেগ, কখন কী কথা তারা বলে এটা তারাও জানে না, তারাও বোঝে না। আরো পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারলে বিআরটিএর দুর্নীতি শতভাগ দূর করতে পারবেন বলে আশা করেন মন্ত্রী।

বিএনপি জনগণের মনের ভাষা পড়তে পারেনি বলেই তারা ১০ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft