1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সারিকা ছয় মাস নিষিদ্ধ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

সারিকা ছয় মাস নিষিদ্ধ

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ১৭৬ বার পড়া হয়েছে

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে টিভি নাটকের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।

নাটকের শুটিং শিডিউল ফাঁসিয়ে ‘অ-শিল্পী সুলভ আচরণের’ জন্য সংগঠনটির পক্ষ থেকে তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও অভিনেতা ইরেশ যাকের।

শুক্রবার (৩ আগস্ট) দুপুরে তিনি বলেন, গত মার্চে সারিকার শিডিউল ফাঁসানোর বিষয়ে প্রযোজক বোরহান খান অভিযোগ করেছিলেন। তখন থেকে আমরা নানা মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোনও রকম সাড়া দেননি। তাই বাধ্য হয়ে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, এখন থেকে ছয় মাসের জন্য টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অ্যাক্টর ইকুইটির সদস্যরা সারিকার সঙ্গে কাজ করা থেকে বিরত থাকবে।

জানা গেছে, গত ২৮ জুলাই সংগঠনটি কার্যনির্বাহী সদস্যদের এক সভায় প্রযোজক বোরহান খানের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিষিদ্ধের আদেশ ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

শালিসি কমিটির আহ্ববায়ক তারেখ মিন্টুর স্বাক্ষরিত একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনর বিবৃতি

অভিযোগে বলা হয়, গত ২১ মার্চ পাঁচটি নাটকের শুটিংয়ে নেপাল যাওয়ার কথা ছিল অভিনেত্রী সারিকার। আর এ জন্য নির্মাতার কাছ থেকে অগ্রিম পারিশ্রমিক বাবদ ৫০ হাজার টাকাও তিনি গ্রহণ করেছেন। সেইসঙ্গে রিটার্ন টিকেট ও নাটকের চিত্রনাট্যও বুঝে নিয়েছিলেন এ অভিনেত্রী। এর আগে ২০ মার্চ সারিকার সঙ্গে নির্মাতাদের পক্ষ থেকে যোগাযোগ করলে তিনি সময়মতো বিমানবন্দর পৌঁছাবেন বলে জানান।

কিন্তু সঠিক সময়ে বিমানবন্দরে শুটিং ইউনিট পৌঁছালেও সারিকা যাননি। এরপর সারিকাকে ছাড়াই নেপালে চলে যায় শুটিং ইউনিট। তাই পরিকল্পনায় থাকা সারিকাকে নিয়ে নাটকগুলো নির্মাণ করা সম্ভব হয়নি।

এ কারণে প্রযোজক বোরহান খান আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন।

বিবৃতিতে সংগঠনটি আগামী ছয় মাসের মধ্যে নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনসহ কোনো কর্মকাণ্ডে সারিকাকে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। চিঠি প্রাপ্তির পর কোনো সদস্য এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে শুক্রবার সকালে বেশ কয়েকবার সারিকার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কের জন্ম দিয়েছেন মডেল-অভিনেত্রী সারিকা। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মিডিয়া ত্যাগ, ফিরে আসা- সব মিলিয়ে তিনি বার বার খবরের শিরোনামে এসেছেন। গত বছর একটি বিজ্ঞাপনের শিডিউল ফাঁসিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft